খবরের চোখ
সব সময়

বিএনপিতে নেতাদের প্রতি কর্মীদের আস্থা নেই- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন তৎকালীন চট্রগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান

0

- Advertisement -

চট্রগ্রাম প্রতিনিধিঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন মির্জা ফখরুলদের ওপর কর্মীদের আস্থা নেই ৷ বিএনপি কর্মীদের দ্বারাই তারা প্রচন্ডভাবে সমালোচিত ৷

হাছান মাহমুদ বলেন, যে দলের এই অবস্থা, সেই দলের মহাসচিব হুইসেল বাজালেই আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়ার বক্তব্য হাস্যকর ৷

- Advertisement -

তিনি আরও বলেন, বিএনপি কোন একটা অনুষ্ঠান করতে গেলে নিজেরাই মারামারি করে সে অনুষ্ঠান পন্ড হয় ৷

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বেতার চট্রগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন ৷

মন্ত্রী বলেন, চট্রগ্রাম বেতার কেন্দ্র একটি ঐতিহাসিক কেন্দ্র ৷ কারণ এখান থেকেই ২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন তৎকালীন চট্রগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান ৷ পরে ২৭ মার্চ আওয়ামী লীগ নেতৃবৃন্দ একজন সেনা অফিসারকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করানোর জন্য মেজর জিয়াউর রহমানকে খুঁজে বের করে এনে তাকে দিয়ে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়েছিল ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.