খবরের চোখ
সব সময়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

0

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ ৷

- Advertisement -

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ৷

৪৫ জনের গ্রেফতারের বিষয়টি ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার ফারুক হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন ৷

ফারুক হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল এসময় তাদের কাছ থেকে ২৩২ গ্রাম ১৩৫ পুরিয়া হেরোইন, ৬৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৩২ হাজার ৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয় ৷ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.