খবরের চোখ
সব সময়

পিইসি ও জেএসসি পরীক্ষা আর থাকছে না – শিক্ষামন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না ৷ তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলমান থাকবে বলে জানান তিনি ৷

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি ৷

- Advertisement -

প্রাথমিক শিক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না ৷ নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম- দশম শ্রেণীতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না ৷ কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে ৷ ২০২৩ সাল থেকে এটি কার্যকর হবে ৷

তিনি আরও জানান, এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর ৷ এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ওপর ৷

ওয়াহিদুজ্জামান /ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.