খবরের চোখ
সব সময়

ফোনে আড়িপাতা রোধে রিটের আদেশ রোববার

0

- Advertisement -

আদালত প্রতিবেদকঃ

ফোনালাপে আড়িপাতা রোধে নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে ৷ এ বিষয়ে আগামী রোববার আদেশ দিবেন হাইকোর্ট ৷

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ৷ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং বিটিআরসির পক্ষে অ্যাডভোকেট খন্দকার রেজা-ই-রাকিব ৷

- Advertisement -

গত ১০ আগস্ট মঙ্গলবার সুপ্রিম ১০ আইনজীবীর পক্ষে রিট দায়ের করেন অ্যাডভোকেট শিশির মনির ৷
পরে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ২ দফা শুনানির সময় পেছানো হয় ৷

রিট আবেদনে বিবাদী করা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে ৷

এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছিলো ৷

ওয়াহিদুজ্জামান/ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.