আন্তর্জাতিক ডেস্কঃ
অসুস্থতা থাকা সত্ত্বেও মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচি ৷ মঙ্গলবার আইনজীবীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে ৷
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী ৷ গৃহবন্দি করা হয় ৭৬ বছরের সুচিকে ৷ পরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করে জান্তা সরকার ৷
সোমবার মাথা ঝিমঝিম ও অবসাদের কারণ দেখিয়ে আদালতে হাজির হননি সুচি ৷ কিন্তু মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে আদালতে হাজির করা হয় তাকে ৷