বিশেষ প্রতিনিধিঃ
টানা ৯ দিন মুলতবির পর আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবার শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন ৷
গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে এক নাগাড়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয় ৷
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে ৷ সে অনুযায়ী এ অধিবেশন আহবান করা হয় ৷
১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে ৷
এছাড়া, একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২ জুন শুরু হয়ে ৩ জুলাই শেষ হয় ৷ ওই অধিবেশনে বাজেট পেশ ও পাস করা হয় ৷
ওয়াহিদুজ্জামান/ঢাকা