টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক লাথিস মালিঙ্গা ৷ নিজের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে একটি বার্তা পোস্ট করে তার এই সিদ্ধান্তের কথা জানান ৷
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও তিনি ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, ২০০৯ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কা দলে ছিলেন ৷
এর আগে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি ৷ সর্বশেষ টি-টোয়েন্টির মধ্যে দিয়ে তিন ফরম্যাট থেকেই সরে দাঁড়ালেন তিনি ৷