খবরের চোখ
সব সময়

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব

0

- Advertisement -

বিশেষ প্রতিনিধিঃ

সৌদি আরব দেশের বাইরে থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে ৷ বিদেশে থাকা সৌদি প্রবাসীদের ভিসা, এক্সিট ভিসা, রি-এন্ট্রি ভিসাসহ রেসিডেন্স পারমিটের মেয়াদ কোনো ফি বা জরিমানা ছাড়াই আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

সৌদি বাদশাহ সালমানের নির্দেশে ওই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

- Advertisement -

সৌদি পাসপোর্ট বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে ওই মেয়াদ বাড়ানো হবে ৷
এজন্য কাউকেই পাসপোর্ট অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না ৷

করোনা ভাইরাস মহামারির কারণে যেসব দেশ থেকে সৌদি আরবে যাওয়া যাচ্ছে না তদের ইকামার মেয়াদ বাড়ানো হয়েছে ৷ একইসাথে ওই দেশগুলোতে অবস্থানকারীদের ভিজিট ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে ৷

ওয়াহিদুজ্জামান/ ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.