খবরের চোখ
সব সময়

বিএনপির নির্বাহী কমিটির সভা বিকেলে

0

- Advertisement -

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিন দিনব্যাপী নির্বাহী কমিটির সভা ডেকেছে ৷
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে ৷

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পৃথক পৃথক ধারাবাহিক সভা অনুষ্ঠিত হবে ৷ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাগুলোতে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করবেন ৷

- Advertisement -

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নির্ধারিত সদস্যরা সভাগুলোতে উপস্থিত থাকবেন ৷

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সভা ৷

বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং সহ-সম্পাদকদের সভা ৷

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সভা অনুষ্ঠিত হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.