খবরের চোখ
সব সময়

বিএনপি সব সময় পেছনের দরজা খোঁজে – তথ্য ও সম্প্রচারমন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কিনা, সেই অপচেষ্টা ৷

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্মই পেছনের দরজা দিয়ে ৷ আর সে কারণেই তারা সবসময় পেছনের খোঁজে ৷
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রচার সেলে নির্বাচন নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন ৷

- Advertisement -

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালেও নির্বাচন বানচাল করতে চেয়েছিল, পাঁচশত ভোটকেন্দ্র পুড়িয়ে, নির্বাচন কর্মকর্তাসহ মানুষ পুড়িয়েও পারেনি, ভোট হয়েছে ৷ ২০১৮ সালেও প্রথমে বয়কট এবং পরে অংশ নেয় তারা ৷ সাড়ে ১২ বছর ধরে তাদের তর্জন- গর্জন শুনে আসছি, খালি কলসি বাজে বেশি ৷

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা থেকে ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখার উদ্যোগ সম্পর্কে প্রশ্নের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, পত্রিকায় এটি তিনি দেখেছেন ৷ তবে সরকার এটি দেখতেই পারে ৷ কিন্তু কি কারণে এটি করা হলো সে বিষয়ে তিনি খোঁজ নেবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.