খবরের চোখ
সব সময়

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এখনই সম্ভব নয় – রমিজ রাজা

0

- Advertisement -

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথা বলেন ৷

দ্বায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে রমিজ জানিয়েছেন, ভারত – পাকিস্তান সিরিজ সম্ভব নয় এবং এ নিয়ে কোনো ধরনের তাড়াও নেই ৷

- Advertisement -

রমিজ আরও জানান, এটা খুব বড় একটি চ্যালেঞ্জ ৷ প্রধানমন্ত্রী ইমরান খান এই কঠিন কাজ আমাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বক্সে টিক দিতে হয়েছে ৷

আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৷ ২৫৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রমিজ রাজা এ নিয়ে বললেন, এটা শো স্টপার এবং পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে যখন দেখা করেছিলাম, তখন বলেছিলাম আমি চাই এবার সবকিছু পাল্টে দাও ৷ এই ম্যাচে ভালো করতে হলে শতভাগ কার্যকরী হতে হবে ৷

ওয়াহিদুজ্জামান /ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.