খবরের চোখ
সব সময়

মেসি পৃথিবীর সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত – পিএসজি কোচ

0

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ক্লাব বুর্গের বিপক্ষে খেলবে পিএসজি ৷ এই ম্যাচে লিওনেল মেসির খেলার সম্ভাবনা বেশি ৷ পিএসজির কোচ মাওরোসিও পচেত্তিনো ম্যাচের আগে উয়েফা ডট কমকে সাক্ষাৎকার দিয়েছেন ৷

- Advertisement -

পিএসজি কোচ বলেন, মেসি সবসময়ই পৃথিবীর সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হবে ৷ সে আসার পর থেকে দ্রুত মানিয়ে নিয়েছে এবং অনুশীলন করছে ৷

পিএসজি কোচ সাক্ষাৎকারে জানান, আমি কখনো ভাবিনি মেসিকে দলে নেওয়া আমাদের সম্ভব হবে ৷ আমাদের অনেক মিল আছে ৷ দুজনেই আর্জেন্টাইন, রোজারিও থেকে এসেছি, দুজনেই নিউওয়েলসকে সমর্থন করি ৷ আশা করি ক্লাব যা চায়, আমরা দুজনেই মিলেই সেটা দিতে পারবো ৷

পচেত্তিনো আরও বলেন, মেসিকে ব্যাখা করার মতো ক্ষমতা নেই আমার ৷ অনেক মানুষ আছেন, তারা মেসিকে আরও ভালো করে ব্যাখা করতে পারবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.