খবরের চোখ
সব সময়

পরীমনির মামলার তদন্ত প্রতিবেদন ১০ অক্টোবর

0

- Advertisement -

বিনোদন ডেস্কঃ

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১০ অক্টোবর ধার্য করেছেন আদালত ৷

- Advertisement -

বুধবার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল ৷ কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা প্রতিবেদন দাখিল করতে পারেননি ৷
এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন ৷
সকালে মাদক মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হন পরীমনি ৷

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব ৷ এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয় ৷

মোনায়েম/ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.