খবরের চোখ
সব সময়

তালেবানের অভ্যন্তরীণ সংঘর্ষ সত্য নয়, সুস্থ আছেন বারাদার

0

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার বুধবার এক ভিডিও বার্তায় তালেবানের অভ্যন্তরীণ সংঘর্ষকে প্রত্যাখ্যান করেছেন ৷

- Advertisement -

তিনি বলেন, এটি সত্য নয়, আমি ভালো এবং সুস্থ আছি ৷ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বারাদারের সাক্ষাতকারটি তালেবানের রাজনৈতিক অফিস কাতারের দোহা থেকে টুইটারে প্রকাশ করা হয়েছে ৷

এর আগে মিডিয়াতে খবর প্রকাশিত হয়, তালেবানের অভ্যন্তরীণ সংঘর্ষে আব্দুল গনি বারাদার আহত হয়েছেন ৷ এ খবর প্রত্যাখ্যান করে বারাদার বলেন, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই ৷ খবরটি সত্য নয় ৷

খবর ও ছবি সংগৃহীত ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.