খবরের চোখ
সব সময়

ন্যাশনাল হাউজিংয়ের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

0

- Advertisement -

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ইস্টার্ন ইন্স্যুরেন্স ৷ প্রতিষ্ঠানটির ৯ লাখ ৬৬ হাজার ৫৫৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে ৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ৷

তথ্য মতে, কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ইস্টার্ন ইন্স্যুরেন্সের কাছে ন্যাশনাল হাউজিংয়ের ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৪টি শেয়ার আছে ৷ এসব শেয়ার থেকে ইস্টার্ন ইন্স্যুরেন্স ৯ লাখ ৬৬ হাজার ৫৫৭টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে ৷

- Advertisement -

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার দর অনুযায়ী পাবলিক মার্কেটে বিক্রি করবেন ৷

ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ৮৭.৫০ টাকায় লেনদেন হয়েছে ৷

মোনায়েম/ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.