খবরের চোখ
সব সময়

অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের কারণে কিংবা ডেঙ্গুর কারণে নয়, সুস্থ সুন্দর জীবনের জন্য নিজ বাড়ির আঙ্গিনাসহ শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে ৷

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন ৷

- Advertisement -

শিক্ষামন্ত্রী বলেন, অনেকেই অভিযোগ করেন শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট ফি নেয়া হচ্ছে ৷ বাস্তবে এমনটি করার কোনো সুযোগ নেই ৷ হয়তো অন্য কোনো বকেয়া সমন্বয় করতে গিয়ে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে ৷ আসলে অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সঙ্গে স্কুলের ফির (বেতন) কোনও সম্পর্ক নেই ৷ তবে কোথাও অসঙ্গতি পাওয়া গেলে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি ৷

দিপু মনি আরও বলেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না ৷ শিক্ষার্থীর ফি যদি বকেয়া পড়ে এবং সেটির পরিমাণ যদি বেশি হয়, তবে তা ধাপে নেয়া যেতে পারে ৷

ওয়াহিদুজ্জামান/ ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.