খবরের চোখ
সব সময়

তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এরকম কোনো কিছু গঠিত হবে না – কৃষিমন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন,, সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এরকম কোনো কিছুই গঠিত হবে না ৷

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভা মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন ও দুঃস্থদের মাঝে শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷

- Advertisement -

মন্ত্রী বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গরিব অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্য সহায়তা দিয়েছেন তা সারাবিশ্বে নজিরবিহীন ৷

রাজ্জাক আরও বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে আসে না, বরং নির্বাচনকে ভয় পায় ৷ তারা নির্বাচনে অংশগ্রহণ না করে চোরাগলি পথে ক্ষমতায় আসতে নানান পায়তারা করছে ৷ কিন্তু ক্ষমতায় আসতে হলে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে জয়ী হয়েই আসতে হবে ৷ নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ৷

ওয়াহিদুজ্জামান /ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.