করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে ৷ যা ৪ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ৷ এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৫১ জনে ৷
এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৫ জনের ৷ এতে মোট শনাক্ত হয়েছে রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনে ৷
সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জনে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।