খবরের চোখ
সব সময়

দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে

0

- Advertisement -

1
এবারের দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ৷ ৫২টি প্রতিষ্ঠান ইলিশ সরবরাহ করবে ৷ প্রতিটি প্রতিষ্ঠান ৪২ টন করে ইলিশ সরবরাহ করতে পারে ৷

সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয় ৷ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে ৷

- Advertisement -

এতে বলা হয়েছে, এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে ৷ তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে ৷ এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না ৷

ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধিবিধান অনুসরণ করতে হবে ৷ শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে ৷ প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি -২ অধিশাখায় দাখিল করতে হবে ৷ অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না ৷

ওয়াহিদুজ্জামান/ ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.