খবরের চোখ
সব সময়

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং সুবিধা ভোগীদের আওয়ামী লীগে জায়গা নেই – তথ্যমন্ত্রী

0

- Advertisement -

গাইবান্ধা প্রতিনিধিঃ
সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা দলের নাম ভাঙ্গিয়ে সুবিধা ভোগ নিতে চায় তাদের আওয়ামী লীগে কোনো জায়গা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ৷

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ৷

- Advertisement -

মন্ত্রী বলেন, আওয়ামী লীগে ভালো মানুষদের জন্য দরজা খোলা থাকবে বলে জানান ৷

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷ পরে তথ্যমন্ত্রী শহরতলীর রাধাকৃষ্ণপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.