করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৭৭ জনে ৷
এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনে ৷ এ নিয়ে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে ৷
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷