খবরের চোখ
সব সময়

ইভ্যালির কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না- হাইকোর্ট

0

- Advertisement -

আদালত প্রতিবেদকঃ

ইভ্যালির স্থাবর – অস্থাবর কোনো সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট ৷

- Advertisement -

বুধবার (২২ সেপ্টেম্বর ( বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷

এর আগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং মোহাম্মদ কাওছার ই- কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্নসাৎ ও অর্থ পাচারের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ৷ রিটে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে ৷

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.