ডেস্ক রিপোর্টঃ
ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে অবৈধ বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান ৷
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে ৷ রাকিবকে ডিভোর্স না দিয়েই তামিমা তাম্মি ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন ৷
ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করেন নাসির ৷ এ অভিযোগে তার ও তামিমার বিরুদ্ধে মামলা হয় ৷ গত ২৪ ফেব্রুয়ারি আদালত পিবিআইকে তা তদন্ত করার নির্দেশ দেন ৷
এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলাটি করেন তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব ৷
ওয়াহিদুজ্জামান /ঢাকা