ডেস্ক রিপোর্টঃ
গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৯ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্বিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, পাগলা, ফতুল্লা, দেলপাড়া, ভুইগর, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্বিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷ সেই সঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে ৷
ওয়াহিদুজ্জামান /ঢাকা