জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন
শনিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ৷
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন জানান, চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন ৷ জাতীয় পার্টির সিনিয়র নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন ৷ এরপর তারা জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে ৷
জাপা সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু ৷ শ্বাসকষ্ট সহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেয়া হয়েছিল ৷