খবরের চোখ
সব সময়

জিয়া ক্ষমতায় থাকতে হাজার হাজার সেনাসদস্য হত্যা করেছেন – হাছান মাহমুদ

0

- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির জন্মটাই হয়েছে মানুষ খুন করার মধ্য দিয়ে ৷ তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা নিষ্কণ্টক করতে হাজার হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন ৷

তিনি আরও বলেন, বিমান বাহিনীর যে সদস্যদের জিয়া হত্যা করেছিলেন, তাদের স্বজনরা শনিবার (২ অক্টোবর) সভা করে জিয়ার মরণোত্তর বিচার দাবি করেছে ৷

রোববার (০৩ অক্টোবর) বিকেলে রাজধানীর জুরাইন রেলগেট চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন অব হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷

- Advertisement -

মন্ত্রী বলেন, বিএনপি নেতা ফখরুল সাহেব, রিজভী সাহেব বড় বড় কথা বলেন, গয়েশ্বর বাবু তালে-বেতালে কথা বলেন, আর বিএনপি খুনির দল ৷

হাছান মাহমুদ আরও বলেন, আওয়ামী লীগ হলো মেহনতী মানুষের দল ৷ আওয়ামী লীগ এরশাদ সাহেবের স্যুট কোট টাই পরা মানুষের ড্রইং রুমের দল নয়, জিয়া সাফারি কোট পরা মানুষের দলও নয় ৷

তিনি বলেন, আওয়ামী লীগ গরিব মেহনতী মানুষের কথা বলে, সাধারণ মানুষের দল আর জননেত্রী শেখ হাসিনা সেই সাধারণ মানুষের নেতা ৷ সে কারণেই গত ১৩ বছরে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.