বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (৭ অক্টোবর) কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি ৷ শনিবার (৯ অক্টোবর) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে ৷
সে হিসেবে আগামী ২০ অক্টোবর (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে ৷
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় ৷
সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ৷