বিনোদন ডেস্কঃ
বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা মৌসুমি এখন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ৷ চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি ৷
সম্প্রতি ‘সন্ধ্যা নামার আগে’ নতুন নাটকে অভিনয় করছেন ৷ নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার ৷ পরিচালনা করছেন আলম আনোয়ার ৷
এই নাটকে প্রথমবারের মতো অভিনয় করছেন তৌফিফ মাহবুব ৷ পর্দায় তাদের ভাইবোন হিসেবে দেখা যাবে ৷ এতে আরও অভিনয় করছেন তারিক আনাম ৷ রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে ৷