খবরের চোখ
সব সময়

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

0

- Advertisement -

জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে ৷ দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো ৷
শনিবার (৯ অক্টোবর) চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৷

নতুন মহাসচিব হওয়ার প্রতিক্রিয়ায় সোয়া ৫টার দিকে সাংবাদিকদের বলেন, দলের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি দলের মহাসচিব হিসেবে আমাকে দ্বায়িত্ব দিয়েছেন ৷

- Advertisement -

চুন্নু আরও বলেন, এখন আমার দ্বায়িত্ব হলো আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা ৷

উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.