সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি বেচা-কেনা সংঘবদ্ধ চক্রের অন্যতম মুলহোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেইজ অ্যাডমিন মোঃ শাহরিয়ার ইমরানসহ পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৷ প্রাথমিকভাবে চক্রটির বাকি সদস্যদের নাম পরিচয় জানা যায়নি ৷
সোমবার (১১ অক্টোবর) জয়পুরহাট ও রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ৷
তিনি বলেন, এ বিষয়ে দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে ৷