খবরের চোখ
সব সময়

ড. ইউনুস জামিন পেলেন

0

- Advertisement -

শ্রম আইন নঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় আত্নসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুসসহ চার জন ৷

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি ৷ শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা বন্ডে তাকে জামিনের আদেশ দেন ৷

- Advertisement -

ড. ইউনুস ছাড়াও জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, এমডি মোঃ আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মোঃ শাহজাহান ৷

গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.