অর্থ-বাণিজ্য ডেস্কঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল ও সাউথ জোন এবং ঢাকাস্থ করপোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হুসাইন, মোঃ জামাল উদ্দিন মজুমদার, আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী ও মাহমুদুর রহমান প্রমুখ।