খবরের চোখ
সব সময়

কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা, ফরিদপুর পদ্মা- প্রধানমন্ত্রী

0

- Advertisement -

কুমিল্লা নামে আমি কোনও বিভাগ দেবো না ৷ কারণ এই নামের সঙ্গে বেইমান মোস্তাকের নাম জড়িত ৷ তাছাড়া অন্য জেলা কুমিল্লা নামে এই বিভাগে আসতে চাচ্ছে না ৷ চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া কেউই আসতে চাচ্ছে না ৷ কারণ পদ্মা- মেঘনা-যমুনা স্লোগানেই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি ৷

- Advertisement -

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লায় অত্যাধুনিক সুসজ্জিত দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা ৷
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ৷
এছাড়া মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.