করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৪১ জন ৷
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন ৷ এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন ৷
বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮৮ জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন ৷