খবরের চোখ
সব সময়

বাসেত মজুমদারের মৃত্যু : বসছে না নিম্ন আদালত

0

- Advertisement -

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে বুধবার (২৭ অক্টোবর) বসছে না নিম্ন আদালত ৷

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷

- Advertisement -

তিনি বলেন, সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুকে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত ৷ তার প্রতি সম্মান রেখে আজ নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে ৷

এর আগে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মোঃ হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আদালতের কার্যক্রম মূলতবি রাখার জন্য প্রার্থনা করেন ৷
সেই আবেদনের প্রেক্ষিতে এবং বাসেত মজুমদারের প্রতি সম্মান রেখে আদালত পূর্ণ দিবস নিম্ন আদালতের কার্যক্রম মুলতবি করেন ৷

উল্লেখ্য বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় মারা যান তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.