মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ভোরে রোম পৌঁছেছেন ৷ সেখানে তিনি জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন ৷ মহামারি করোনাভাইরাস শুরু হওয়ার পর এটি হচ্ছে সরাসরি অংশগ্রহণ করতে যাওয়া প্রথম সম্মেলন ৷
কপ-২৬ জলবায়ু সম্মেলনের জন্য গ্লাসগোতে যাওয়ার আগে তিনি সেখানে গেলেন ৷
ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে বাইডেন শুক্রবার তার বিদেশ সফর শুরু করবেন ৷ এ প্রবীণ ডেমোক্রেট হচ্ছেন জন এফ কেনেডির পর একমাত্র দ্বিতীয় ক্যাথলিক মার্কিন প্রেসিডেন্ট ৷ তিনি শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রেঁর সাথেও সাক্ষাত করবেন ৷ ছবি ও খবর বাসসের