খবরের চোখ
সব সময়

শিক্ষক নিবন্ধন : হালনাগাদ মেধাতালিকা প্রকাশ

0

- Advertisement -

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে হালনাগাদকৃত (১-১৬) জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে ৷ সোমবার (১ নভেম্বর) রাত ১২টায় এটি প্রকাশ করা হয় ৷

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মোঃ ওবাইদুর রহমান ৷

- Advertisement -

তিনি বলেন, গতকাল হালনাগাদকৃত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে ৷ প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট থেকে রোল নম্বর বসিয়ে তাদের পজিশন দেখতে পারবেন ৷

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মেধাতালিকা তৈরি করতে এক সপ্তাহ সময় চায় টেলিটক ৷ নির্ধারিত সময়ের আগেই তালিকা হালনাগাদ হয়ে যাওয়ায় গতকাল রাতে এটি প্রকাশ করে টেলিটক ৷

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.