করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ২৭ হাজার ৮৯৯ জন ৷
শনিবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
গত ২৪ ঘন্টায় ১৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে ৷ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন ৷
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৫৭ জন ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন ৷