বিনোদন ডেস্কঃ
ঢাকাই সিনেমার এক সময়ের পর্দা কাপানো জনপ্রিয় নায়িকা শাবনুর করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ধরে ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন ৷
১৭ ডিসেম্বর আলোচিত নায়িকা শাবনুরের জন্মদিন ৷ আর এ বছর এই বিশেষ দিনটি দেশেই কাটাবেন তিনি৷ সেজন্য ডিসেম্বর মাসের প্রথম দিকে তিনি দেশে ফিরছেন বলে জানা গেছে ৷
শাবনুরের ঘনিষ্ঠ একটি সূত্রে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
তিনি জানান, অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন শাবনুর ৷ ফিটনেস ফিরিয়ে আনতে নিয়মিত জিমে ঘাম ঝারাচ্ছেন ৷ তিনি দেশে ফিরেই সিনেমার অভিনয় এবং পরিচালনা বিষয়েও চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে পারেন ৷
উল্লেখ্য, ২০১৫ সালে পাগল মানুষ সিনেমায় দেখা গিয়েছিল শাবনুরকে ৷ এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এ তারকা ৷