আপিল নিষ্পত্তির আগে এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে, এমন সংবাদে বিব্রত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি ৷ ওই আসামির ফৌজদারি আপিল অকার্যকর করে ফাঁসি কার্যকরের বিষয়ে গাইডলাইন দেবেন আদালত ৷
বুধবার (১০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এমন নির্দেশনা দেন ৷
এসময় প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগে সব আপিল একসঙ্গে শুনানি না হওয়ার অন্যতম কারণ ডিজিটাল না হওয়া ৷ সেদিন আসামির ফাঁসি হয়ে যাচ্ছে বলেও আপিল বিভাগকে ভুল বোঝানো হয়েছে ৷
আদালত বলেন, ঝড়ু ও মোকিমের ফাঁসি কার্যকর হওয়ার দায়, আপিল বিভাগের ওপর আসা বিব্রতকর ৷ ফাঁসি কার্যকরের বিষয়ে সঠিক তথ্য না জেনে চাঞ্চল্য সৃষ্টি করায় ক্ষমা চেয়েছেন আইনজীবী ৷