বিশ্বব্যাপী করোনার দাপট কিছুটা কমেছে ৷ করোনার পরিসংখ্যানে রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ৪৬৪ জন ৷ অন্যদিকে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৪১৪ জন৷
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৪০ লাখ ১৫ হাজার ৫৭৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১ লাখ ১৫ হাজার ৯ জনে ৷ আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১২৬ জন ৷