খবরের চোখ
সব সময়

রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৫০

0

- Advertisement -

রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ ৷

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷

- Advertisement -

এসময় তাদের কাছ থেকে তিন হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম হিরোইন ও ২২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ৷

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.