খবরের চোখ
সব সময়

আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার মেয়র জাহাঙ্গীর

0

- Advertisement -

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে ৷

শুক্রবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ৷ পাশাপাশি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে ৷ সিটি মেয়রের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দ্বায়িত্বরত ছিলেন ৷

- Advertisement -

এর আগে ৩ অক্টোবর জাহাঙ্গীরকে সরকার কারণ দর্শানোর নোটিশ দেয় ৷ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠিতে দলের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ শোকজ করা হয় ৷

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করে বিতর্কিত মন্তব্য করেন জাহাঙ্গীর আলম ৷ যা গোপনে রেকর্ড করে একজন অনলাইনে প্রকাশ করার পর সেই অডিও ভাইরাল হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.