খবরের চোখ
সব সময়

বিএনপি এমপিদের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

0

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সংসদ থেকে একযোগে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্য ৷

রোববার (২১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধনে বিএনপি দলীয় সংসদ সদস্যরা এ হুঁশিয়ারি দেন ৷

- Advertisement -

এ সময় এমপি সিরাজ বলেন, সংসদে একমাত্র আমরা নির্বাচিত প্রতিনিধি ৷ আমরা জনগণের প্রতিনিধি ৷ জনগণের পক্ষ থেকে আমরা খালেদা জিয়ার মুক্তি চাই ৷

তিনি বলেন, আইনমন্ত্রী বললেন, বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার আনতে পারে ৷ ম্যাডামের লিভারের সমস্যা, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে ৷ সে চিকিৎসা আমাদের দেশে নেই ৷ এখানে মেডিসিন দিয়ে হবে না ৷ সার্জারি লাগবে ৷ সেই সার্জারি ইকুইপমেন্ট কোথায়?

এসময় বিএনপি দলীয় সংসদ সদস্যরা অভিযোগ করে বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি শুরু করেছে ৷ বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করানো আইনমন্ত্রীর এমন বক্তব্য সরকারের হঠকারিতা বলেও মন্তব্য করেন তারা৷
ছবি সংগৃহীত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.