খবরের চোখ
সব সময়

মেসি জাদুতে পিএসজির জয়

0

- Advertisement -

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি লিগ ওয়ানে গোল পাচ্ছিলেন না লিওনেল মেসি৷ অবশেষে খরা কাটলো তার ৷

আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম লিগ গোলে জয় পেল ফরাসি জায়ান্টরাও ৷ ঘরের মাঠে শনিবার নঁতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে পিএসজি ৷

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি ৷ এই গোলের লিড ধরে রেখেই দ্বিতীয়ার্ধে খেলছিল তারা ৷

- Advertisement -

ম্যাচের ৬৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস ৷ বাধ্য হয়েই আরেকজন গোলরক্ষক নামাতে গিয়ে নেইমারকেও বদলি করতে হয় কোচ পচেত্তিনোকে ৷

১০ জনের পিএসজির বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফেরে নঁতে ৷ কিন্তু পিএসজির যে একজন খেলোয়াড় কম আছে সেটা মাঠে বুঝতেই দেয়নি বাকিরা ৷ ম্যচের ৮২তম মিনিটে মেসির দুর্দান্ত শট আটকাতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেয় নঁতের ডেনিশ আপিয়াহ ৷ ৮৭ তম মিনিটে মেসি গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন ৷

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.