গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৫৫ জনের ৷
এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৬৪ জন ৷ সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে ৷
সোমবার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷