খবরের চোখ
সব সময়

টেস্ট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

0

- Advertisement -

টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৷ বুধবার (২৪ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো তিনি ৷

- Advertisement -

এর আগে অবসর নিয়ে নানারকম কথা হলেও সেটা মুখ ফুটে বলছিলেন না মাহমুদউল্লাহ ৷ এরপর কয়েক দফা প্রশ্ন করা হলেও এ বিষয়ে কথা বলতে চাননি ৷ অবশেষে আনুষ্ঠানিকভাবেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি ৷

বিবৃতিতে তিনি বলেছেন, আমি অনেকদিন ধরে খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয় ৷ আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি ৷ আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময় ৷ আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন ৷ আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার সামর্থ্যে বিশ্বাস রাখার জন্য ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.