দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ২৭ হাজার ৯৭০ জন ৷
এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের দেহে ৷ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন ৷
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৬০ জন ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন ৷