খবরের চোখ
সব সময়

গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয় – প্রধানমন্ত্রী

0

- Advertisement -

বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি শিশু একাডেমিতে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয় ৷ যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাও ৷ যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে ৷

ভবিষ্যতে যারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি ৷

- Advertisement -

বুধবার (১ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জয়িতা ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর ও শিশু একাডেমিতে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের প্রতি আহবান জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ৷

সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে বলেন, ওমানে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ ৷ উন্নয়ন ধরে রাখতে হবে ৷ শিশুরা লেখাপড়া শিখে দেশের মানুষের জন্য কাজ করবে ৷ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, একথা স্মরণ করে দেন প্রধানমন্ত্রী ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.