করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে ৷ এ সময় শনাক্ত হয়েছে ১৭৬ জন ৷ এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৯৫ জনে ৷ এছাড়াও করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন ৷
শনিবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ৷
এছাড়াও, এদিন সুস্থ হয়েছেন আরও ১৬২ জন ৷ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন ৷